ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ঝালকাঠিতে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

     ঝালকাঠিতে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন
    ভার্চুয়ালি সংযুক্ত থেকে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন আমির হোসেন আমু এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

    জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এতে কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষকরা অংশ নেন।

    অনুষ্ঠানে কৃষকদের মধ্যে সর্বোচ্চ ইঁদুর নিধনকারীকে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। ১১ অক্টোবর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে এ অভিযান।

    প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, ইঁদুর মানুষের সম্পদ নষ্ট করে, কৃষকদের ফসও। তাই ইঁদুরের বংশ বিস্তার রোধ করতে হবে। ফসলের মাঠে কৃষক ও কৃষি কর্মকর্তাদের নজরদারী বাড়াতে হবে। মাঠ থেকে খুঁজে খুঁজে ইঁদুর বের করে মারতে হবে। বাসা বাড়িতেও ইঁদুর মারার ফাঁদ তৈরি করে ইঁদুর নিধন করা যায়।  তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। কৃষখাতে উন্নয়নের জন্য সব ধরণের সহযোগিতা করছে সরকার।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ