ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নগরীতে হঠাৎ বসত ঘরে আগুন, পঞ্চাশ হাজার টাকার ক্ষতি

    নগরীতে হঠাৎ বসত ঘরে আগুন, পঞ্চাশ হাজার টাকার ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর নিউ সার্কুলার রোড এলাকার ফরেস্টার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার এ ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির ভাড়াটিয়া  মরিয়মের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ নগরীর চৌমাথা বাজারের ফুটপাতে সবজি বিক্রেতা মরিয়মের বসত ঘরে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় ওই বাড়ির আরও ১০টি বসত ঘর রক্ষা পায়।

    বাড়ির মালিক শরিফ আব্দুল্লাহ জানান, ফরেস্টার বাড়ির এই বাউন্ডারিতে প্রায় ১০টি অধিক বসত ঘর রয়েছে। তবে মরিয়মের ঘরের আগুন অন্যান্য ঘরে লাগেনি। তাই পুরো বাড়িটি ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে।

    ক্ষতিগ্রস্থ সবজি বিক্রেতা মরিয়ম জানান, আমার নগদ ২০ হাজার টাকা টাকা পুড়ে গেছে , ছেলের জন্য নতুন বিছানা কিনেছিলাম তাও রক্ষা করতে পারলাম না। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল।’

    আলেকান্দা পুলিশ ফাড়ির ইনচার্জ টিএসআই দুলাল মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেছি।

    বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়ে বিশেষ পানিবাহী গাড়ি নিয়ে আমরা আসি এবং তিন দিক থেকে আক্রমন করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। যেহেতু এটা টিনের কাচা ঘর ছিল তাই আগুনের ফলে সব শেষে হয়ে গেছে। গ্যাসের চুলা জ্বালিয়ে রাখার ফলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ