ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • কাঠালিয়ায় গৃহবধুর আত্মহত্যা

    কাঠালিয়ায় গৃহবধুর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় তিন সন্তানের জননী রুমা বেগম (৩২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । বুধবার সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রুমা বেগম জাঙ্গালিয়া গ্রামের নকিব বাড়ির ছত্তার নকিবের মেয়ে ও ভোলার চরফ্যাশন উপজেলার মো. শাহ জাহানের স্ত্রী। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  তিন সন্তানের জননী রুমা বেগম তার বাবা ছত্তার নকিবের বাড়িতে থাকতেন। বুধবার বিকালে সবার অজান্তে ঘরের দোতালায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। এসময় তার সন্তান দেখতে পেয়ে নানিকে বলে। পরে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে । কিন্তু ততক্ষনে সে মারা যায়। রুমা বেগম মাঝে মাঝে পাগলামি করত এবং সে মানসিক রোগী ছিলেন বলে জানান সূত্রটি ।  

    আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার জানান, জাঙ্গালিয়া গ্রামের ছত্তার নকিবের মেয়ে রুমা বেগম মানসিক রোগী ছিলেন। পরিবারের অজান্তে সে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, রুমা বেগম মানসিক রোগী ছিলেন। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ