ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ফের হাসপাতালে ভর্তি মনমোহন সিং

    ফের হাসপাতালে ভর্তি মনমোহন সিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হৃদযন্ত্রের সমস্যার কারণে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।

    এরপর তাকে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ হাসপাতালে ভর্তি করা হয়।

    হাসপাতালের হৃদরোগ বিভাগে (কার্ডিওলজি ওয়ার্ড) রাখা হয়েছে মনমোহনকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাবেক  প্রধানমন্ত্রী। তার জ্বর এবং দুর্বলতা জনিত সমস্যাও রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

    ২০২০ সালের মে মাসেও বুকে ব্যথা নিয়ে  হাসপাতালে  ভর্তি হয়েছিলেন মনমোহন। বেশ কিছু দিন চিকিৎসাধীনও ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে করোনা সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মনমোহনকে।

    ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দু’দফায় ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকা ৮৯ বছরের প্রবীণ কংগ্রেস নেতার ১৯৯০ এবং ২০০৯ সালে দু’বার হার্ট-বাইপাস সার্জারি হয়েছে। তার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ