ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিদ্রোহীদের সাথে সংঘর্ষে মিয়ানমারের ৩০ সেনা নিহত

    বিদ্রোহীদের সাথে সংঘর্ষে মিয়ানমারের ৩০ সেনা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জান্তাবিরোধী দলগুলোর সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের সামরিক বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছে। গত সোমবার দেশটির সাগাইং অঞ্চলে জান্তা সেনাদের অভিযান শুরুর পর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

    দেশটির সামরিক জান্তাবিরোধী গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) এক সদস্যের বরাত দিয়ে আরেকটি সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, গত সোমবার সকালে পেল শহরের বাইরে অভিযান চালাতে আসা সামরিক বাহিনীর একটি কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। এ বিস্ফোরণে একজন কমান্ডারসহ অন্তত ৩০ সেনা সদস্য নিহত হন। পিডিএফের ওই সদস্য আরো জানান, গত রবিবার থেকেই ওই কনভয় আসার অপেক্ষায় ছিল পিডিএফ যোদ্ধারা। কনভয়ে একজন সিনিয়র কমান্ডার থাকবেন বলেও তাদের কাছে তথ্য ছিল।

    গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়েছে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ