ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • শ্রী শ্রী শংকর মঠ পরিদর্শনে মেয়র সাদিক

    শ্রী শ্রী শংকর মঠ পরিদর্শনে মেয়র সাদিক
    শ্রী শ্রী শংকর মঠ পরিদর্শন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশালে সম্প্রীতি বন্ধন আজকে থেকে না। যুগেযুগে এ বন্ধন চলে আসছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যে চেতনাকে ধারন করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিল তার প্রতীক সাম্প্রদায়িক সম্প্রীতি যা বরিশালের মানুষের সুমহান ঐতিহ্য।

    বুধবার (১৩ অক্টোবর) নগরীর ঐতিহ্যবাহি শ্রী শ্রী শংকর মঠে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

    মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, আমার জন্মের পর থেকে বরিশালে সম্প্রীতি বন্ধন দেখে আসছি। ধর্ম যার যার উৎসব সবার এ কথা আমরা মনে ধারন করি। গত বছর করোনার কারনে পূজামণ্ডপ গুলোতে আসতে পারিনি। এবছর ঘুরছি ভালো লাগছে। আপনাদের যেমন আনন্দ লাগছে আমারও খুব ভালো লাগছে।

    এসময় উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক  চঞ্চল দাস পাপ্পা,শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে,সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু, কোষাধ্যক্ষ বাপ্পী দাস, সাংগঠনিক সম্পাদক আকাশ দাস, দপ্তর সম্পাদক সৌরভ দে, সাংস্কৃতিক সম্পাদক জয় সরকার প্রমূখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ