ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • অফিসের আলমারিতে মিলল ১৬৩ কোটি টাকা!

    অফিসের আলমারিতে মিলল ১৬৩ কোটি টাকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভারতের হায়দরাবাদের এক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের আলমারি থেকে প্রায় ১৬৩ কোটি বা ১৬২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ১৪৭ টাকা (১৪২ কোটি ৮৭ লাখ রুপি) উদ্ধার করেছে আয়কর বিভাগ।

    ‘অবৈধ পথে’ উপার্জন করা সেই টাকার খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল এ টাকা উদ্ধার করা হয়।

    আয়কর বিভাগ জানায়, প্রতিষ্ঠানটিতে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ৫৫০ কোটি রুপির খোঁজ পায় তারা। সেই অফিসে অভিযান চালিয়ে ১৪২ কোটি ৮৭ লাখ রুপি পাওয়া যায়। এত বিপুল অর্থের উৎস, রেখে দেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারেননি ওষুধ সংস্থার কর্মীরা।
    হায়দরাবাদের ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ওষুধের বিভিন্ন উপাদান তৈরি করা হয়। এগুলো মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপ, দুবাই ও আফ্রিকায় রপ্তানি করা হয়।

    এ অভিযানের একটি ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে দেখা যায়, একটি আলমারি নগদ রুপিতে ভর্তি। আলমারি থেকে যেন উপচে পড়ছে ৫০০ রুপি নোটের বান্ডিল।

    তবে আয়কর দপ্তর ফার্মাসিউটিক্যাল গ্রুপের নাম উল্লেখ করেনি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ