ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আলোচনায় যশ-নুসরাতের ফটোশুট

    আলোচনায় যশ-নুসরাতের ফটোশুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে টলিউডের সব থেকে বিখ্যাত ও চর্চিত জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। দুজনকে নিয়ে আলোচনা যেন থামছেই না। নানা ইস্যুতে একের পর এক আলোচনায় উঠে আসছেন তারা। সম্প্রতি শেষ করেছেন পূজার বিশেষ ফটোশুট। যা এরই মধ্যে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। 

    এক সংবাদমাধ্যমের হয়ে সম্প্রতি ফটোশুট করেছেন যশরত জুটি। আর যা দেখে চোখ ছানাবাড়া সকলের। এই গরমে আরও বেশি বেশি করে গরম লাগতে বাধ্য। নানা ধরনের এথনিক আউটফিটে ক্যামেরাবন্দি হয়েছেন নুসরাত-যশ। নিজেদের সম্পর্কে দিন কয়েক আগেই পরোক্ষভাবে শিলমোহর দিয়েছেন নুসরাত। যশের জন্মদিনে ‘হাজবেন্ড’ লেখা কেক উপহার দিয়ে সবটাই স্পষ্ট করে দিয়েছেন তিনি। 

    আগস্টে পুত্র সন্তান ঈশানের জন্ম দেন যশ আর নুসরাত। তারপর ১৩ দিনের মাথায় নতুন মাকে দেখা যায় কাজে ফিরতে। এক স্যোলেঁর উদ্বোধনে হাজির হয়েছিলেন তিনি। তারপর থেকে তাকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে যশের সঙ্গে। এমনকি, বিশ্বকর্মা পূজার দিন সিঁদুর পরেও সকলের সামনে এসেছিলেন নুসরাত।

    যদিও ছেলের ছবি এখনও শেয়ার করেননি তারকা জুটি। নুসরাত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত পুরোটাই ঈশানের বাবা যশের। যশ যেদিন চাইবে, সেদিনই তিনি ছেলের ফটো শেয়ার করবেন। 

    আপাতত ছেলের বেড়ে ওঠার প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন তাঁরা একসঙ্গে। পাশাপাশি করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাজেও মন দিয়েছেন। আর নানা বিতর্ক তো আছেই।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ