ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • উত্তেজনার মধ্যে এবার ইরানের আকাশ মহড়া

    উত্তেজনার মধ্যে এবার ইরানের আকাশ মহড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবার দুই দিনব্যাপী আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে ইরান।

    তুরস্কভিত্তিক ডেইলি সাবাহর খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় মরুভূমি অঞ্চলে এই মহড়ায় ইরানের সেনাবাহিনী ছাড়াও প্যারা মিলিটারি বাহিনীর সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

    এর আগেও গত সপ্তাহে প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান দুই দিনব্যাপী সামরিক মহড়া শুরু করে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই মহড়ার নিন্দা জানান।

    গত কয়েক মাস যাবৎ আজারবাইজানের সঙ্গে ইরানের কয়েকটি বিষয় নিয়ে উত্তেজনা বিরাজ করছে। বিষয়গুলো হলো- আজারবাইজানে রাজধানী বাকুতে তুরস্ক, পাকিস্তান মিলে সামরিক মহড়া দেওয়া, নাগোর্নো কারাবাখ রাস্তায় ইরানের ট্রাকের ওপর করারোপ করা। এছাড়া ইরানের অভিযোগ, আজারবাইজান গোপনে ইসরাইলি সেনাদের আশ্রয় দিয়েছে।

    যদিও আজারবাইজান এই অভিযোগ অস্বীকার করেছে।

    ডেইলি সাবাহর খবর অনুসারে, ইরানের সর্বশেষ অনুষ্ঠিতব্য মহড়ার নাম ‘বেলায়েত’। মহড়ায় ইরানের এলিট ফোর্স ছাড়াও তাদের বিমান বাহিনী অংশ নেবে।

    ইরান প্রায়ই এ ধরনের মহড়ার আয়োজন করে থাকে। এর মাধ্যমে দেশটি সেনাদের যুদ্ধের পারঙ্গমতা এবং সামরিক সক্ষমতা প্রদর্শন করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ