ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত 
  • মহিপুর থানার ওসির মহানুভবতা : সুবিধা বঞ্চিত কিশোরী পেল নতুন ঠিকানা

    মহিপুর থানার ওসির মহানুভবতা : সুবিধা বঞ্চিত কিশোরী পেল নতুন ঠিকানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের এর একান্ত প্রচেষ্টায় পরিজনহীন সুবিধা বঞ্চিত তানজিলা পেলো নতুন ঠিকানা।

    মঙ্গলবার সকালে কলাপাড়ার মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের জানতে পারেন, মহিপুর স্লুইজগেট এলাকায় তানজিলা (১৭) নামের এক কিশোরী পথ হারিয়ে স্থানীয় হেলেনা বেগমের বাসায় আশ্রয় গ্রহণ করেছে। তার নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিক মহিপুর থানার ওসি আবুল খায়ের এর নির্দেশক্রমে মহিপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    থানায় তাকে নারী ও শিশু ডেস্কে উপজেলা প্রবেশন কর্মকর্তার উপস্থিতিতে পুলিশি সেবা ও পরিচর্যা দেয়া হয়।  পরিবারের সম্পর্কে খবর নিয়ে জানা যায়, তালজিলার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাটে। পিতার নাম হানিফ সরদার। তার মা বেঁচে নেই। বাবা ও পরিবারের কেউ তানজিলার খোঁজ রাখেনা। তার বাবার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলতে পারেনি থানা পুলিশ।

    পরবর্তীতে উপজেলা সমাজসেবা কর্মকর্তার পরামর্শে উপজেলা প্রবেশন অফিসারের উপস্থিতিতে নিরাপত্তা ও কর্মসংস্থানের কথা চিন্তা করে কলাপাড়া উপজেলা প্রবেশন অফিসারের মাধ্যমে সুবিধা বঞ্চিত তানজিলাকে বরিশালের সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ করা হয়।

    এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, তানজিলার নিরাপত্তা ও কর্মসংস্থানের কথা চিন্তা করে আমরা তাকে পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ করেছি। তবে তার পরিবারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। পাশাপাশি তানজিলার নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ