ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত 
  • মহিপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি আবুল খায়ের

    মহিপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ওসি আবুল খায়ের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের মহিপুর থানার ৭ টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

    সোমবার থেকে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে পালন করতে  এ উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

    এরই ধারাবাহিকতায় মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের সোমবার সন্ধ্যায় মহিপুর থানার সব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃআবুল খায়ের বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। প্রত্যেক ধর্মের মানুষ এদেশে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করে। এতে কোনপ্রকার সমস্যা হয়না৷ পুলিশ সদস্যরা রাতদিন দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। কোনপ্রকার অনাকাঙ্খিত সমস্যার সৃষ্টি হলে পুলিশ সদস্যদের সহায়তা নেওয়ার জন্য তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের পরামর্শ দেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ