ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বিশ্ব সেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় ববির ড. খোরশেদ আলম

    বিশ্ব সেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় ববির ড. খোরশেদ আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এডি সাইন্টিফিক ইনডেক্স এর বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় এ বছর মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন বরিশাল  বিশ্ববিদ্যালয়ের (ববির) পদার্থবিজ্ঞান বিভাগের  শিক্ষক ও গবেষক ড. মো. খোরশেদ আলম। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টরের দায়িত্ব পালন করছেন।

    রোববার  এডি সাইন্টিফিক ইনডেক্স নামে আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা সারা বিশ্বের ৭ লাখেরও বেশি বিজ্ঞানীর ও গবেষকের সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে।

    এই র‌্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন, বাংলাদেশের ১৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ড. মোঃ খোরশেদ আলম তার প্রকাশিত আর্টিকেল, সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের বিবেচনায় এ তালিকায় স্থান পেয়েছে।

    ড. খোরশেদ আলম একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক হিসেবে পরিচিত। অটোমোবাইল ক্যাটালিস্ট, এনোড ক্যাটালিস্ট , সোলার সেল, লিথিয়াম আয়ন ব্যাটারী, হেড ডিস্ক ড্রাইভ ইন্টারফেস ইত্যাদি গবেষণা ক্ষেত্রে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা খ্যাতনামা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
     
    এ বিষয়ে ড. মো. খোরশেদ আলম বলেন, বিজ্ঞানী ও গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় আমার নামটা দেখে বেশ ভালো লাগছে।  আমার নামের সাথে সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নামটাও এই ফোরামে উচ্চারিত হচ্ছে। যা আমাকে গবেষণা কর্মে আরো উৎসাহিত করবে ।

    তিনি আরও বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে আরো অনেকে ভালো গবেষণা করছে । এবার তিনি এই তালিকায় একা স্থান পেলেও পরবর্তীতে হয়তো নামের তালিকাটা আরো দীর্ঘ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ