ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • দুর্গাপূজা উপলক্ষে ৩০ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ

    দুর্গাপূজা উপলক্ষে ৩০ পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল উদ্যোক্তা হাব ফাউন্ডেশনের উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে ।

    মঙ্গলবার (১২ অক্টোবর ) বেলা ১২ টায়  নগরীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ৩০ টি পরিবারের মাঝে শারদীয় শুভেচ্ছা খাবার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

     এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, প্রতিষ্ঠাতা সম্পাদক শাহেদ জামান, যুগ্ন সম্পাদক লিসা ইউছুফ, কোষাধ্যক্ষ রাজিব হাওলাদারসহ উদ্যোক্তা হাব ফাউন্ডেশন সদস্যরা ।

    এসময় সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি  জেলা প্রশাসক ৩০টি পরিবারের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার চিনিগুড়া চাল ২ কেজি, আলু ২ কেজি, তেল আধা কেজি, দুধ ২০০ গ্রাম, চিনি ১ কেজি, সয়াবিন ১ প্যাকেট, মুগ ডাল ১ কেজি, সাবান ১ টি, মিস্টি, নিমকি ও ছানা ইত্যাদি সামগ্রী বিতরণ করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ