ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ঝালকাঠিতে পূজা মন্ডপ পরিদর্শনে ডিআইজি

     ঝালকাঠিতে পূজা মন্ডপ পরিদর্শনে ডিআইজি
    ঝালকাঠিতে পূজা মন্ডপ পরিদর্শন শেষে বক্তব্যে রাখেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে মহাসপ্তমীতে মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের ঢল নেমেছে। সব বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে। জেলার ১৭১টি মন্ডপে ধূপ, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের বাদ্যের সঙ্গে বাজছে শঙ্খনাদ। উচ্চারিত হচ্ছে পুরোহিতের মন্ত্র।  সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। এরপর দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা।

    এদিকে ঝালকাঠিতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সোমবার রাতে তিনি ঝালকাঠি শহরের বাগানবাড়ি, মদন মোহন আখড়া বাড়ি ও কালীবাড়ি পূজামন্ডপ পরিদর্শন করেন।

     এ সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা,  জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকারসহ হিন্দু ধর্মীয় নেতার উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ