ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আগৈলঝাড়ায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা

    আগৈলঝাড়ায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ১৪ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে ।

    মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও বরিশাল জেলা সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে একটি টিম আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবেরহাট বাজারে অভিযান পরিচালনা করেন। 

    এ সময় সাহেবেরহাট বাজারের আরতি মেডিকেল হলের মালিক নিহার বাড়ৈকে তার দোকানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে ৮ হাজার টাকা, একই বাজারের জিজাস মেডিকেল হলের মালিক বাদলকে স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে ২ হাজার ৫ শত টাকা ও পবিত্র মিষ্টান্ন ভান্ডারের মালিক জগদীশ গাইনকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৪ হাজার টাকাসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে  ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করেন। 

    অভিযানের সময় উপস্থিত ছিলেন স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, বরিশাল এপিবিএন পুলিশ উপপরিদর্শক তানভীর হোসেন প্রমুখ। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, আমার প্রায়ই জেলা ও বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালনা করে থাকি। যাতে কোন ব্যবসা প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ নিত্যপন্য বিক্রি করতে না পারে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ