ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • নিজের তথ্য বিক্রি করে টাকা আয় করা যায় যেখানে

    নিজের তথ্য বিক্রি করে টাকা আয় করা যায় যেখানে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     
    অনেক প্রতিষ্ঠানই ব্যবহারকারীর অজান্তেই তথ্য বেছে দেয়। তাই অনেকের মনে প্রশ্ন, ‘নিজের তথ্য নিজেই বিক্রি করলে কত টাকা পাবো?’ এবার সরাসরি গ্রাহকদের তথ্য বিক্রির সুযোগ করে দিচ্ছে ‘বিটস অ্যাবাউট মি’ নামের একটি কোম্পানি।
    ‘বিটস অ্যাবাউট মি’র সহ-প্রতিষ্ঠাতা ক্রিস্টিয়ান কুনৎস বলেন, আমাদের কাছে এসে সব করণীয় কাজ করলে বর্তমানে প্রায় ১০০ ইউরো আয় করা যায়।

    প্রতিষ্ঠানটির পোর্টালের সঙ্গে সবার আগে নিজের তথ্য  যুক্ত করতে হবে। ইন্টারনেট কোম্পানিগুলো সেই তথ্য সংগ্রহ করে থাকে। যেমন কোনো ব্যক্তি কোথায় কেনাকেটা করেছে। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী কোম্পানিগুলো সেই তথ্য ব্যবহারকারীদের নাগালে রাখতে বাধ্য।

    জার্মানিতে ‘বিটস অ্যাবাউট মি’ প্রতিষ্ঠানটির কাছে ১০ হাজার ব্যবহারকারীও নেই। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে, কোনো কোম্পানি কেন তাদের কাছ থেকে তথ্য কিনবে? কুনৎসবলেন, ‘‘ব্যবহারকারী হিসেবে গুগলের তুলনায় আমার হাতে অনেক বেশি তথ্য রয়েছে। কারণ গুগল, ফেসবুক, ব্যাংকিং, নেটফ্লিক্স, স্পটিফাই, লয়েলটি কার্ডসহ যাবতীয় তথ্য তো ব্যবহারকারীর হাতেই রয়েছে! কোনো একটি প্ল্যাটফর্ম এত তথ্য দিতে পারে না। পরিমাণ ও মানের নিরিখে তার মূল্য অনেক বেশি।

    ‘বিটস অ্যাবাউট মি’ সম্প্রতি বাড়তি পরিষেবার মাধ্যমে আরও গ্রাহক আকর্ষণের চেষ্টা চালাচ্ছে। যেমন নিজস্ব তথ্যের ভিত্তিতে ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট হিসেব করা যায়। অনেকের জীবনযাত্রা অনুকরণ করলে প্রায় দেড়খানা পৃথিবীর প্রয়োজন হবে বলে দাবি করা হচ্ছে। সূত্র: ডয়েচে ভেলে


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ