ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আবারো আমেরিকাকে চীনের সতর্কবার্তা

    আবারো আমেরিকাকে চীনের সতর্কবার্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তাইওয়ানের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে চীন। এ সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান।

    সম্প্রতি গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, মার্কিন সেনারা গোপনে তাইওয়ানের সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এ সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন যেন তাইওয়ানের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করে।

    ঝাও লিজিয়ান তাইওয়ানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, চীন তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য যা কিছু করা দরকার তার সবকিছু করবে।

    তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা নিয়ে যখন ওই দ্বীপের সঙ্গে বেইজিং-এর তীব্র টানাপড়েন চলছে তখন চীন সরকার এ হুঁশিয়ারি উচ্চারণ করল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ