ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে ১৫৯টি পূজা মন্ডপে অনুদান বিতরণ

    আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে ১৫৯টি পূজা মন্ডপে অনুদান বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫৯টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন শৃংঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৫৯টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের হাতে সরকারী অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

    সোমবার সকালে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া থানা পরিদর্শক মো. গোলাম ছরোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন।

    সভায় প্রতি মন্ডপে সরকারের স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালন ও আইন শৃংঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের নিরাপত্তার পাশাপাশি পূজা মন্ডপীদের স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক দল গঠনের নির্দেশনা দেয়া হয়। এছাড়াও মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি ও অশ্লীলতা বন্ধের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৫৯টি পূজা মন্ডপের অনুকুলে সরকারীভাবে ৭৯ মেট্টিক টন ৫শ কেজি চাল বরাদ্দ হয়েছে। সেই হিসেবে প্রতি মন্ডপে ৫শ কেজি চাল পৃথকভাবে ডিও লেটার প্রদান করা হয়েছে।

    বরাদ্দকৃত চালের বিক্রয়কৃত বাজার মূল্য ১৫ হাজার ৫শ টাকা এবং স্থানীয় এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র ব্যক্তিগত অনুদান প্রতি পূজা মন্ডপে ৩ হাজার ৫শ টাকাসহ প্রতি পূজা মন্ডপে মোট ১৯ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

    অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু উপস্থিত ছিলেন।

    এসময় স্বেচ্ছাসেবক বাহিনীর জন্য ১৫৯০টি শার্ট ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য স্বাস্থ্য উপকরন বিতরণ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ