ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

    স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যায় মামলায় স্বামী কবির হোসেন মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় আরও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

    রোববার দুপুরে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে সাজার এই রায় ঘোষণা করেন।

    আসামি কবির হোসেন মাঝি হিজলা উপজেলার কাকুরিয়া এলাকার রতন মাঝির ছেলে।

    মামলা সূত্রে জানা গেছে, ঘটনার ৫ বছর আগে আসামির সঙ্গে লক্ষ্মীপুরের চর আবাবিল এলাকার আবুল বাশার ফকিরের মেয়ে আকলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম হয়।
    পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে। এরই সূত্র ধরে ২০১৮ সালের ১৪ জুলাই রাতে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে কবির হোসেন মাঝি।

    এ ঘটনায় পরের  দিন ১৫ জুলাই আকলিমা বেগমের ভাই ইব্রাহিম বাদী হয়ে হিজলা থানায় হত্যা মামলা করেন।

    ২০১৯ সালের ১৭ জুলাই হিজলা থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন তদন্তে সত্যতা পেয়ে আসামি কবিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
    রাষ্ট্রপক্ষ ১৭ সাক্ষীর সাক্ষ্য প্রদানে সক্ষম হয়। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আসামিকে ওই দণ্ডাদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী একেএম জাহাঙ্গীর জানান, রায় শেষে সাজা ভোগে আসামি কবিরকে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ