ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • জার্মানির মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি

     জার্মানির মসজিদে মাইকে আজান দেওয়ার অনুমতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জার্মানির কোলোন নগরীতে শুক্রবার মসজিদের মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

    ইউরোপের বিখ্যাত এই নগরীর মেয়র হেররিটে রেকে এই অনুমতি দেন।
    নগরীর ভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পদক্ষেপ হিসেবেই আজানের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র হেররিটে রেকে।

    আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য দুই বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

    এই প্রকল্পের অংশ হিসেবেই মসজিদে শুক্রবার জুমার নামাজের জন্য মাইকে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলেন কোলোনের এই মেয়র।
     
    মেয়র হেররিটে রেকে বলেন, স্থানীয় মুসলিম বাসিন্দাদের অনুরোধে আমরা জুমার নামাজের আজান মসজিদের মাইকে দেওয়ার বৈধতা দিয়েছি।

    জার্মান এ শহরটিতে ২০১৭-১৮ সালেই তুরস্ক থেকে এসেছেন ৫৫ হাজার মুসলিম অভিবাসী। দেশটির অন্য যে কোনও নগরী থেকে এখানে মুসলিমদের বসতি সবচেয়ে বেশি। সূত্র: দ্য নিউ আরাব, ওয়ার্ল্ডাক্কাম, সিয়াসাত


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ