ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিসিসির আর্থিক অনুদান প্রদান

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে  বিসিসির আর্থিক অনুদান প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে ১৯ লক্ষ ৮৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে বরিশাল সিটি কর্পোরেশন।

    সোমবার (১১অক্টোবর) বরিশাল সিটি কর্পোরেশন প্রাঙ্গনে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রথম ধাপে ১৩৭ জনকে অনুদানের অর্থ প্রদান করা হয়।

    অনুষ্ঠানে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, অনুদানের মোট অর্থ দুই ধাপে নগরীর ২৫০ জন অসহায় দরিদ্র নাগরিকরা পাবে। ৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কে এ অনুদান প্রদান করা হবে। অনুদানের অর্থ সরাসরি মেয়রের সাহায্য ভান্ডারে এসেছে। প্রতিটি অনুদান চেকের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই।

    এসময় উপস্থিত ছিলেন প্যা‌নেল মেয়র গাজী নঈমুল হো‌সেন লিটু,বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ