ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • 'বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে'

    'বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম এমপি বলেছেন, বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমানে কেউ ইচ্ছে করলেই চাকুরী দিতে পারে না। যোগ্যতা প্রমান করে চাকুরী পেতে হয়। তাই শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সমাজের অত্যাচার অনাচার ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

    রবিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভয়াবহ মহামারী করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন।

    কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ মো. ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এস জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলী আর্শাদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মো. আওরঙ্গজেব হাওলাদার।

    নাদিরা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ ছাত্তার মোল্লা, সম্পাদক মোঃ মিন্টু সরদার, প্রভাষক মোঃ তোফাজ্জল হোসেন, মাওলাদ হোসেন মিয়া নাসিম, মো. আনিসুর রহমান। পরে বিকেলে এমপি  শাহানারা আব্দুল্লাহ স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ