ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • 'শিক্ষার অন্যতম কৌশল বিতর্ক'

    'শিক্ষার অন্যতম কৌশল বিতর্ক'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিতর্ক শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার বিকাশে অসাধারণ কাজ করে। বাচিক শিল্পের এই ধারাটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে খুবই কার্যকরী। শিক্ষণ পরিকল্পনায় বিতর্ক একটি অন্যতম কৌশল হিসেবে বিশ্বব্যাপী সমাদ্রিত।

    রোববার সকাল ১১টায় কলেজের  লজিক-একটি বিতর্ক ক্লাব (এলডিসির) এর বিতার্কিকদের সাথে সৌজন্য সাক্ষাতের সময়
    বরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলাম কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি এসময় শিক্ষার কৌশল হিসেবে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন।

    এসময় উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক (শিক্ষা) মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী অধ্যাপক (শিক্ষা) মো. মাহবুব আলী, প্রভাষক (ভূগোল) বিউটি বিশ্বাস, প্রভাষক (শিক্ষা) মৃদুল কুমার সাহা, প্রভাষক (শিক্ষা) মো. শরিফুল ইসলাম প্রমুখ। লজিক-একটি বিতর্ক ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের এবং সাধারণ সম্পাদক ইনজামুল সাফিন বিতর্ক ক্লাবের বিগত দিনের সাফল্যের বিষয়ে নবনিযুক্ত অধ্যক্ষকে অবহিত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ