ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • চাল ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

    চাল ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাল, ডাল ও তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার ব্যানারে রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সহসভাপতি হাসিব আহমেদ, ইয়াসমিন সুলতানা ও আরিফুর রহমান প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা চাল, ডালসহ নিত্য পন্যের মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেট নিয়ন্ত্রনের দাবী জানান। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে ব্যর্থ হলে জনগন রাস্তায় নেমে আসবে বলেও মানববন্ধনে হুঁশিয়ারী দেন জেলা গনসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ