ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুলহাসান বানিসদর'র মৃত্যু

    ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুলহাসান বানিসদর'র মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুলহাসান বানিসদর মারা গেছেন।শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি প্যারিসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

    আবুলহাসান দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভোগার পর দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে মারা যান বলে তার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে।

    আবুলহাসানের পরিবারও এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

    ১৯৩৩ সালের ২২ মার্চ ইরানের পশ্চিমাঞ্চলের হামাদানের কাছে একটি গ্রামে আবুলহাসানের জন্ম। তিনি ছিলেন লিবারেল ইসলামের সমর্থক।

    মাত্র ১৭ বছর বয়স থেকেই জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ মোসাদেদের ন্যাশনাল ফ্রন্ট অব ইরানের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি।

    আবুলহাসান ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন । পরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। ১৯৮৪ সাল থেকে তিনি ভার্সাইতে বাস করছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ