ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ভালো পারফরম্যান্স এ উন্নত পুরস্কার, গাফিলতিতে কঠোর ব্যবস্থা: বিএমপি কমিশনার

     ভালো পারফরম্যান্স এ উন্নত পুরস্কার, গাফিলতিতে কঠোর ব্যবস্থা: বিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সেবা প্রদানে আরও দক্ষতা, পারদর্শিতা বাড়াতে হবে, সাজা ও ওয়ারেন্ট তামিলে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে ভালো পারফরম্যান্স এ উন্নত পুরস্কারের যেমন দিয়ে থাকি, কোন অফিসারের মামলা তদন্ত ও নিষ্পত্তিতে গাফিলতি পেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    শনিবার (৯ অক্টোবর)  সকাল সারে ১০ টায়  বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে বিএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তেব্য তিনি এসব কথা বলেন । তিনি আরো বলেন, রাষ্ট্রের কর্মচারী হিসেবে সকলের আন্তরিক অংশগ্রহণে একটি নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

    এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন ) এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম , অপারেন্স এন্ড প্রসিকিউশন)  মো. মোকতার হোসেন , উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকির হোসেন মজুমদার , উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো. আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা মো. মনজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

     এর আগে  সভার শুরুতেই সভাপতি  বিগত মাসের খাতওয়ারী অপরাধ চিত্র'র সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক খাতওয়ারী অপরাধ চিত্র, থানায় বিরোধ নিষ্পত্তি ও গুরুত্বপূর্ণ মামলার খাতওয়ারী বিবরণী পর্যালোচনা করা সহ প্রদেয় নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ