ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে দিনব্যাপী রক্তদান কর্মসূচি

    বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে দিনব্যাপী রক্তদান কর্মসূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের শেখ হাসিনা নিবাসের ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন, ‘রক্তদান নিয়ে আমাদের অনেকের মাঝে বিভ্রান্তি আছে। একজন সুস্থ ব্যক্তি রক্ত দিলে তার শরীরের কোনো ক্ষতি হয় না। বরং তার রক্তে আরেকজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। স্বেচ্ছায় রক্ত দিতে একটি সুন্দর মন প্রয়োজন বলে মনে করেন তিনি।

    স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে দিনব্যাপী রক্তদান কর্মসূচীর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সকাল ১০টায় ফিতা কেটে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সহযোগীতায় শতাধিক সেনা সদস্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন। পরে রক্তদাতাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় সেনানিবাসের অন্যান্য কর্মকর্তা ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ