ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • বাউফলে রাতে বিধবার ঘরে প্রবেশ:এএসআই ক্লোজড

    বাউফলে রাতে বিধবার ঘরে প্রবেশ:এএসআই ক্লোজড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাউফল থানার এএসআই রফিকুল ইসলামকে রাতে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করার অভিযোগে পটুয়াখালীর পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। জানা গেছে, বিষয়টি জেলা পুলিশ সুপার অবহিত হওয়ার পরে ওই এএসআইকে ক্লোজড করা হয়েছে।

    শনিবার বাউফল থানার ওসি আল মামুন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযুক্ত এএসআই রফিকুল ইসলামকে পটুয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এএসআই রফিকুল ইসলাম (৪২) বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরের প্রবেশ করেন। কিছু সময় ওই নারীর সঙ্গে কাটানোর পর ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় প্রতিবেশী কয়েকটি বাড়ির শতাধিক লোকজন তাকে আটক করে।

    এরপর এএসআই রফিকুলকে মারধর করে আটকে রাখা হলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে তিনি ছাড়া পান। এরপর সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ