ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • কলাপাড়ায় একমাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি অপহৃত শিশু জান্নাতি

    কলাপাড়ায় একমাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি অপহৃত শিশু জান্নাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায়  একমাস অতিবাহিত হলেও উদ্ধার হয়নি অপহৃত শিশু জান্নাতি । জামিনে বেরিয়ে এসে আসামীরা  মামলা প্রত্যাহারে  ভীতি প্রদর্শন করছে।  শনিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবে কান্নাভেজা কন্ঠে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ক্তভোগীর পিতা মো. মশিউর রহমান।   

     

    লিখিত বক্তব্যে মশিউর রহমান বলেন, ’আমার মেয়ে লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতি আক্তার গত ২২ আগষ্ট সকাল সারে  ৮ টায় এসাইনমেন্ট আনার জন্য বাড়ী থেকে স্কুলে যায়। এরপর আর সে বাড়ী ফেরেনি। এ ঘটনায় ২৩ আগষ্ট কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে । পরে  ১ সেপ্টেম্বর কলাপাড়া থানায় রাব্বি কে প্রধান আসামী করে ৭ জনের নামে অপহরন মামলা দায়ের করি। মামলা দায়েরের পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামী রুহুল আমিনকে পুলিশ গ্রেফতার করে।  ১ মাস ৫দিন পর রুহুল আমিন কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে অপর আসামীরা সহ মামলা প্রত্যাহারের জন্য আমার পরিবারের সদস্যদের ভীতি প্রদর্শন করছে। অথচ অপহরনের ১ মাস ১৭দিনেও উদ্ধার হয়নি আমার অপহৃত মেয়ে জান্নাতী।

     মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো. জাকির বলেন, ’মামলা দায়েরের পর এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। ভিকটিমকে উদ্ধার সহ এজাহার ভুক্ত অপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। এসময় ভিকটিম শিশু’র মা মোসা: রাবেয়া বেগম, চাচি আকলিমা বেগম, ফুপু জিন্নাত জাহান এবং মামা লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ: লতিফ উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ