ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নগরীর ২৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে জালিয়াতি, দাবী পরাজিত প্রার্থীর

     নগরীর ২৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনে জালিয়াতি, দাবী পরাজিত প্রার্থীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডের উপ-নির্বাচন কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পরাজিত কাউন্সিলর প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুন। শনিবার (৯ অক্টোবর) বিকেল ৩ টায়  নগরীর ফিসারী রোডস্থ মিরা বাড়ি নিজ বাসভবনে বসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি ।

    লিখিত বক্তব্যে তিনি বলেন  বিসিসি ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপ-নির্বাচনে আমার প্রতিপক্ষ প্রার্থী জাহিদ হোসেন রুবেলের ভ্রাতা প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যলয়ে কর্মরত উপ-সচিব কামরুল হাসান রাসেল পক্ষে প্রকাশ্য কেন্দ্রে দুটিতে উপস্থিত থেকে বেআইনীভাবে ঢুকে এবং উভয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের যোগ-সাজসে তাহাদের সাথে ষড়যন্ত্র ও সূক্ষ কারচুপির আশ্রয়ের মাধ্যমে ভোটের রেজাল্টসিট পরিবর্তন করা হয় । এমনকি আমার লাঠিম মার্কার এজেন্টদের ভোট গনণার সময় কেন্দ্র থেকে রেজাল্টসিটে স্বাক্ষর না নিয়ে জোড় পূর্বক বেড় করে দেয়া হয়েছে । পরে  প্রায় ২ ঘন্টা পর পরিকল্পিতভাবে ও অণ্যায়ভাবে আমার লাঠিম মার্কাকে পরাজিত দেখিয়ে ঘুড়ি মার্কা প্রার্থী সচিব কামরুল হাসান রাসেলের ভাই জাহিদ হাসান রুবেলের ঘুড়ি মার্কাকে বিজয়ী ঘোষনা করেন।

     তিনি বলেন, ঘুড়ি মার্কা প্রার্থীর এবং তাহার আপন ভগ্নিপতি জিয়াউল হক সুমন যিনি ডি.জি.এফ,আই অফিসার এর একজন উর্ধ্বতন কর্মকর্তা সেও নির্বাচনে অবৈধ প্রভাব খাটিয়েছেন ।  তিনি অভিযোগ করেন, ঘুড়ি মার্কা প্রার্থীর আপন রক্তের আত্বীয় এতিমখানা ও এন.এস.আলিয়া মাদ্রাসার প্রিজাইডিং অফিসার মো. মাসুম বিল্লাহ এবং নবজাগরণী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম উভয় কেন্দ্রের রেজাল্টসিট পরিবর্তন করে প্রার্থীর ভাই সচিবালয় কর্মকর্তা কামরুল ইসলাম রাসেলের সাথে একত্রিত হয়ে দূর্নীতি  ও সূক্ষ কারচুপির মাধ্যমে আমার নিশ্চিত বিজয়ী ছিনিয়ে নিয়ে ঘুড়ি প্রতিকের প্রার্থীকে অবৈধভাবে বিজয়ী ঘোষনা করা হয়।

    প্রতিপক্ষরা অবৈধ প্রশাসনিক প্রভাব খাটিয়ে আমার বিজয়ী ছিনিয়ে নিয়ে আমার লোকজনকে আনন্দ-উল্লাস করে মারধর জখম কওে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা দুটি মামলা দায়ের করেছে । মামলায়  আমি সহ আমার পরিবারের লোকজন ও কর্মীদেরকে হয়রানী করা হচ্ছে। এই দায়ের করা মিথ্যা মামলা প্রশাসনের কাছে সুষ্ট তদন্তের দাবী জানাই। এছাড়া উক্ত কেন্দ্রে দুটিতে  পূর্ণ নির্বাচন ও ঘোষিত ফলাফলকে প্রত্যাখ্যানে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের কাছে দাবী জানিয়েছেন পরাজিত কাউন্সিলর প্রার্থী সৈয়দ গোলাম কবির মামুন ।  এসময় উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ড (অবঃ) সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক একে আজাদ ফারুক, স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী কাউসার আহমেদ ও মো. হারুন অর রসিদ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ