ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ২ রোগীর মৃত্যু

    শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ২ রোগীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে।

    আজ শনিবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন আছেন ৩১ জন রোগী। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়েছে। যা গত বছর পিসিআর ল্যাব স্থাপনের পর সর্বনিম্ন সংক্রমণের রেকর্ড।

    হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শুক্রবার (৮ অক্টোবর) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৯ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৬ জন রোগী। ওই সময়ে নানা উপসর্গ নিয়ে ১০ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ২ জন রোগীর। আজ শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩১ জন রোগী।
    এর আগে, গতকাল শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন, বৃহস্পতিবার ৩ জন, বুধবার মৃত্যু শূন্য, গত মঙ্গলবার ১ জন, সোমবার ৩ জন, রবিবার ৮ জন এবং শনিবার ৩ জনের মৃত্যু হয়। গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ২৮৯ রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে।

    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার রাতে সব নমুনা পরীক্ষার রিপোর্টে ১৮০ জনের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.১১ ভাগ। যা গত বছরের ৮ এপ্রিল বরিশালে আরটি পিসিআর ল্যাব চালুর পর সর্বনিম্ন শনাক্তের রেকর্ড। এর আগে গত ১৮ সেপ্টেম্বরও আরটি পিসিআর ল্যাবে ১.১১ ভাগ করোনা শনাক্ত হয়।

    এর আগে গত বৃহস্পতিবার ২.৮৯ ভাগ, বুধবার ১৬.৩০ ভাগ, মঙ্গলবার ১.৪৩ ভাগ, সোমবার ৩.৫৯ ভাগ, রবিবার ৪.৮১ ভাগ এবং গত শনিবার ৮.০৪ ভাগ করোনা  শনাক্ত হয় আরটি পিসিআর ল্যাবে। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ