ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ছদ্মবেশে আরিয়ানকে গ্রেফতার করা অফিসার সমীরের স্ত্রী বলিউড অভিনেত্রী

    ছদ্মবেশে আরিয়ানকে গ্রেফতার করা অফিসার সমীরের স্ত্রী বলিউড অভিনেত্রী
    সমীর ওয়াংখেড়ে-ক্রান্তি রেডকর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গ্রেফতারের পর ফের শিরোনামে উঠে এসেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসার সমীর ওয়াংখেড়ের নাম। বলিউডের একটি অংশের কাছে মূর্তিমান আতঙ্কের নাম সমীর। শাহরুখ-পুত্রকে বাগে পেতে যাত্রীর ছদ্মবেশে প্রমোদতরীতে উঠেছিলেন  সমীর। তার পরই হাতেনাতে ধরে ফেলেন আরিয়ান-সহ আরও অনেককে।

    অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে মাদক-যোগ থেকে শুরু করে ২০১১ সালে মুম্বাই বিমানবন্দরে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি আটকে দেওয়া— সবেতেই ‘নায়ক’ সমীর। ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার সমীর গত দু’বছরে মুম্বাই বিমানবন্দর থেকে ১৭ হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে তার দল।
    এই এনসিবি অফিসারের আবার সরাসরি বলিউড যোগ রয়েছে। তার স্ত্রী একজন অভিনেত্রী। বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সমীর বিয়ে করেছেন অজয় দেবগণ অভিনীত ‘গঙ্গাজল’ ছবির শিল্পী ক্রান্তি রেডকরকে। ক্রান্তি মারাঠি চলচ্চিত্র জগতে এক জন জনপ্রিয় তারকা। ২০১৭ সালে বিয়ে হয় তাদের। মুম্বাইয়ে থাকেন দু’জনে। একাধিক মারাঠি ছবিতে অভিনয় করেছেন ক্রান্তি। পাশাপাশি টিভি ধারাবাহিক এবং থিয়েটারেও কাজ করছেন।

    কলেজ পাশ করার পরই উচ্চশিক্ষার পিছনে না ছুটে অভিনয়ে অডিশন দিতে শুরু করেন। ২০০০ সালে অঙ্কুশ চৌধুরির বিপরীতে একটি মারাঠি ছবিতে সুযোগ পান তিনি। প্রথম ছবি থেকে দর্শকেরা তাকে পছন্দ করতে শুরু করেছিলেন। খুব কম সময়ের মধ্যেই বলিউড ছবি ‘গঙ্গাজল’-এ সুযোগ পেয়ে যান। ২০১৫ সালে ‘কাকন’ নামে একটি ছবি পরিচালনা করেন তিনি। পরিচালকের ভূমিকাতেও দর্শকদের মন জিতে নিয়েছিলেন। নেটমাধ্যমেও অত্যন্ত জনপ্রিয় ক্রান্তি। সমীর এবং ক্রান্তির দুই যমজ কন্যা সন্তান রয়েছে।

    সূত্র : আনন্দবাজার পত্রিকা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ