ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • আপনার কল কেউ রেকর্ড করছে কি না বুঝবেন যেভাবে

     আপনার কল কেউ রেকর্ড করছে কি না বুঝবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জরুরি তথ্য সেভ করে রাখার জন্য আপনার কল রেকর্ড করতে পারেন যে কেউ। এই রেকর্ড করার জন্য স্মার্টফোনে ইনবিল্ট ভয়েস কল রেকর্ডিং ফিচার দেয়  অনেক প্রতিষ্ঠান। 

    যে সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই ফিচার নেই তারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে পেতে পারেন ভয়েস কল রেকর্ডিং করার সুবিধা দেয়।

    তবে কল রেকর্ড করার সময় অবশ্যই উভয়পক্ষের সম্মতি থাকা প্রয়োজন। তাই কল করার সময় খেয়াল রাখা উচিত যে আপনার কল রেকর্ড হচ্ছে না তো!

    যদি আপনার ভয়েস কল করার সময় মনে হয়ে যে, কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য একটি বিপ এর মত শব্দ শুনতে পাচ্ছেন তবে আপনাকে বুঝতে হবে যে আপনার কল রেকর্ড করা হচ্ছে।

    ভয়েস কলের শুরুতে বা মাঝে-মাঝে বিপের মত শব্দ হয় তখন সবসময় কল রেকর্ডিংয়ের সম্ভাবনা থাকে।

    কোনও কল রেকর্ড করা হচ্ছে কিনা তা জানার আরেকটি উপায় হল আপনি যদি কাউকে কল করে থাকেন এবং সে আপনার কলটি স্পিকারে রেখে দেয় তবে ধারণা করতে পারেন আপনার কলটি রেকর্ড করা হচ্ছে।

    পাশাপাশি আপনি যদি কাউকে কল করে থাকেন এবং সেই সময় আপনি যদি অন্যরকম শব্দ পেয়ে থাকেন, তবেও আপনার কল রেকর্ড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই অবস্থায় অনেক সময় আপনি মাঝে মাঝে অপ্রত্যাশিত শব্দ পেতে পারেন। তাই কল করার সময় ছোট ছোট বিষয়গুলোতে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।

    তবে অনলাইন কিছু এমন অ্যাপ রয়েছে, যেখানে বিপ শব্দ ছাড়াও কল রেকর্ড করা যায়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ