ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • সৌদি আরবে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ আহত ১০

     সৌদি আরবে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ আহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সৌদি আরবে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। দেশেটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থঅ এসপিএর বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

    শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জিজানের কিং আবদুল্লাহ বিমাবন্দরে এই হামলা হয়েছে বলে জানিয়েছে এসপিএ। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে- ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই ঘটনার জন্য দায়ী।

    সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা এসপিএকে জানিয়েছেন, হামলায় বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ লাদেন ড্রোন ব্যাবহার করেছে দুবৃত্তরা।

    আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও ৬ সৌদি নাগরিক এক সুদানি নাগরিক আছেন।

    ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হাতে ২০১৫ সালে ক্ষমতাচ্যুত হন ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদি। তাকে পুনরায় ক্ষমতায় বসাতে ওই বছরই দেশটিতে হুথিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী।

    সেই থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথিরা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ