ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • যেখানে পাচ্ছে সেখানেই মাদকসেবীদের পেটাচ্ছে তালেবান

    যেখানে পাচ্ছে সেখানেই মাদকসেবীদের পেটাচ্ছে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তালেবান। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হচ্ছে মাদকাসক্তদের। তারপর তাদের নিয়ে যাওয়া হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে। সেখানে ধাপে ধাপে চলে মাদকাসক্তদের চিকিৎসা।

    তালেবান ক্ষমতায় আসার পর পাল্টে গেছে আফগানিস্তানের বিভিন্ন মাদক সেবনের স্পটগুলোর চিত্র। মাদকসেবীদের আখড়া হিসেবে পরিচিত প্রায় প্রতিটি স্থানেই চলছে নিয়মিত অভিযান। আটক করা হচ্ছে মাদকাসক্তদের।

    তালেবান কমান্ডার মৌলভী ফজলুল্লাহ বলেন, যখনই কোনো মাদকাসক্তকে পাই, তখনই তাকে পুনর্বাসন কেন্দ্রে নেয়া হয়। তারপর তার চিকিৎসা চলে। এরমধ্যে কারও যদি মৃত্যুও হয় সেটাও আমরা গ্রাহ্য করি না। কারণ আমাদের লক্ষ্য মাদকমুক্ত আফগানিস্তান গড়া।

    মোহাম্মদ হানিফ নামে আফগানিস্তানের এক চিকিৎসক বলেন, প্রথম ধাপে প্রতিটি রোগীকে ডি-টক্সিকেশনের জন্য রাখা হয় ১৫ দিন। এরপর তাদের সেখান থেকে জেনারেল ওয়ার্ডে রাখা হয় ৪৫ দিন। তৃতীয় ধাপে এসব রোগীকে মনোরোগের চিকিৎসা দেয়া হয়।

    তবে পুনর্বাসনের নামে এসব মাদকাসক্তের ওপর নির্যাতন চালানোর অভিযোগও আছে তালেবানের বিরুদ্ধে। আফগানিস্তানের এক মাদকসেবী জানান, তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আমরা কোথাও বসতে পারি না। আমাদের দেখলেই ধরে নিয়ে যায়। অনেক সময় খুবই পেটায় আমাদেরকে। মনে হয় আমরা মানুষ না পশু।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ