ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • সেপ্টেম্বরে ৬১ নারী সাংবাদিক হয়রানির শিকার

    সেপ্টেম্বরে ৬১ নারী সাংবাদিক হয়রানির শিকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশসহ বিশ্বের ৬১ জন নারী সাংবাদিক সেপ্টেম্বরে হয়রানির শিকার হয়েছেন। এ তথ্য জানিয়েছে নারী সাংবাদিকদের বৈশ্বিক জোট কোয়ালিশন ফর উইমেন ইন জার্নালিজম (সিএফডাব্লিউআইজে)।
     

    জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, ১ অক্টোবর প্রকাশিত ‘প্রেস ফ্রিডম স্ট্যাটাস ফর উইমেন জার্নালিস্টস: সেপ্টেম্বর ২০২১’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে সাত নারী সাংবাদিকের আইনি হয়রানির মুখোমুখি হওয়ার খবর সামনে এসেছে।  

    ওই প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিশ্বের ১৩ জন নারী সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এ সময় বাংলাদেশ, লেবানন, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে নারী সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি করা হয়েছে।

    এছাড়া আফগানিস্তান, নাইজেরিয়া, মন্টেনেগ্রো, স্লোভেনিয়া, তিউনিসিয়া ও তুরস্কের ১০ নারী সাংবাদিক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। বেলারুশ, চীন, মিয়ানমার, পোল্যান্ড ও রাশিয়ায় সাত নারী সাংবাদিককে বিভিন্ন অভিযোগে আটক করা হয়।  

    ভারত, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের তিন সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে, বিভিন্ন দেশের ২০ জন ট্রলের শিকার হয়েছেন, সুইজারল্যান্ডের এক নারী সাংবাদিক অনলাইনে হয়রানির শিকার ও ভারতের একজন রাতে চলাচলের সময় যৌন হয়রানির শিকার হয়েছেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ