ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • গাঁজা সেবন করতেন সালমানের সাবেক প্রেমিকা!

    গাঁজা সেবন করতেন সালমানের সাবেক প্রেমিকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার সালমান খানের সাবেক প্রেমিকা সোমি আলী। নব্বইয়ের দশকের আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। এ অভিনেত্রী জানিয়েছেন, গাঁজা সেবন করতেন তিনি।

    মাদক মামলায় গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সোমি আলী। সেখানে এ অভিনেত্রী লেখেন, ‘জীবনে কখনো মাদক নেয়নি এমন বাচ্চা রয়েছে কি? আমাকে এটা বলুন। বাচ্চাটাকে এবার বাড়ি যেতে দিন। দেহব্যবসার মতো মাদকও কোনোদিন সমাজ থেকে সরিয়ে দেওয়া যাবে না, এই দুটোকেই বৈধ করা প্রয়োজন। কেউ তো আর আজীবন সাধুপুরুষ থাকে না, সব বাচ্চাই ভুল করে। ’

    নিজে গাঁজা সেবন করেছেন উল্লেখ করে এ অভিনেত্রী লেখেন, ‘আমার যখন ১৫ বছর বয়স আমি গাঁজা খেয়েছিলাম। এরপর দিব্যা ভারতীর সঙ্গে আন্দোলন সিনেমার শুটিংয়ের সময় আমি গাঁজা সেবন করি। এ নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। ’

    আরিয়ানকে সমর্থনে সোমি আরো লিখেন, ‘বিচার ব্যবস্থা নিজের দৃষ্টিভঙ্গি প্রমাণ করতে আরিয়ানকে ব্যবহার করছে, অকারণে এই বাচ্চার কষ্ট পাবার মানেটা কী! এর বদলে বিচার ব্যবস্থার উচিত ধর্ষণকারী, খুনীদের ধরে উপযুক্ত সাজা দেওয়ার। ’

    যুক্তরাষ্ট্রের উদাহারণ টেনে এ অভিনেত্রী লেখেন, ‘১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আজ পর্যন্ত তারা সুবিধা করতে পারেনি। শাহরুখ-গৌরীর কথা ভেবেই আমার মন কাঁদছে, তাদের জন্য প্রার্থনা রইলো। আরিয়ান তুমি কোনো দোষ করোনি এবং এর সুবিচার তুমি পাবেই। ’

    ‘আন্ত’, ‘ইয়ার গাদ্দার’, ‘আও পেয়ার কারে’, ‘চুপ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন সোমি। বর্তমানে নেই তিনি। ‘নো মোর টিয়ার্স’ নামের একটি দাতব্য সংস্থা পরিচালনা করছেন এ অভিনেত্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ