ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরিশাল বিএনপির সহ-সভাপতিকে শোকজ

    বরিশাল বিএনপির সহ-সভাপতিকে শোকজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুককে শোকজ করা হয়েছে।

    বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
    চিঠির বিষয় উল্লেখ করা হয়েছে সতর্কীকরণ প্রসঙ্গে।

    চিঠিতে উল্লেখ করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির কর্মসূচির বিপরীতে তার নেতৃত্বে অনত্র পাল্টা কর্মসূচি পালন করা হয়েছে। যা তদন্ত সাপেক্ষে প্রমাণিত এবং মোটেই সমীচীন নয় বলে উল্লেখ করা হয় এবং এটি সংগঠনবিরোধী তৎপরতা বলে বিবেচিত।  

    এতে আরো বলা হয়, নিদেশক্রমে আপনাকে তিরস্কার পূর্বক সর্তক করা যাচ্ছে যে আপনি ভবিষ্যতে এমন কর্মকাণ্ড বিরত থাকবেন এবং দলের শৃংখলা মেনে চলবেন।  

    এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির ১ নম্বর সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক বলেন, দলের অংগসংগঠন নিয়ে আমি পৃথক কর্মসূচি দেওয়ায় দল আমাকে সতর্ক করেছে। আমি দলের প্রতি শ্রদ্ধা রেখেই ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ