ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • আফগানিস্তানে আবারও মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০

     আফগানিস্তানে আবারও মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের শহর কুন্দুজের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, মসজিদের এ হামলা আত্মঘাতী বোমা হামলা ছিল। এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবিতে দেখা গেছে, সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের ব্যবহৃত মসজিদটির ভেতরে মৃতদেহ ও ধ্বংসাবশেষ। তবে কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

    স্থানীয় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী সহ সুন্নি মুসলিম চরমপন্থীরা শিয়া সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছে। কারণ তারা তাদের বিধর্মী বলে মনে করে। আইএস-এর আফগান আঞ্চলিক সহযোগী সংগঠন আইএস-কে। তারা তালেবানের হিংস্রভাবে বিরোধীতা করে। সম্প্রতি বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে তারা।

    জালমাই অলোকজাই নামের একজন স্থানীয় ব্যবসায়ী, তিনি ডাক্তারদের রক্তদানের প্রয়োজন আছে কিনা তা জানতে হাসপাতালে ছুটে এসেছেন। দিনি বিশৃঙ্খল দৃশ্য দেখে তা বর্ণনা করেছেন। তিনি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘মৃতদের বহন করার জন্য অ্যাম্বুলেন্সগুলি ঘটনাস্থলের দিকে যাচ্ছিল।’

    যদিও এখনও পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠি দায় স্বীকার করেনি তবে, এ হামলাটি আইএস-কে-এর বলে ধারণা করা হচ্চে। কারণ এ ঘটনার সঙ্গে সংগঠনটির সমস্ত বৈশিষ্ট্য মিলে যায়।দলটি আগস্টে একটি ভয়াবহ বোমা হামলা চালায়, কাবুল বিমানবন্দরকে লক্ষ্য করে।

    এই গ্রুপটি অতীতে বারবার আফগানিস্তানের শিয়া সংখ্যালঘুদের টার্গেট করেছে, মসজিদ, স্পোর্টস ক্লাব এবং স্কুলে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে, আইএস তালেবানদের বিরুদ্ধে হামলার অভিযানও জোরদার করেছে।

    আইএসকে গত রবিবার কাবুলে কয়েকজন সিনিয়র তালেবান নেতা উপস্থিতিতে হওয়া একটি জানাযার নামাযকে লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া পূর্বে নানগারহার ও কুনার প্রদেশে ছোট ছোট হামলা চালিয়েছে তারা, যেখানে আগে আইএস এর শক্ত ঘাঁটি ছিল।

    আজ শুক্রবারের হামলা, যদি এটি আইএস দ্বারা পরিচালিত হয়, তাহলে দেশের উত্তরে তাদের কার্যক্রমের মারাত্মক বিস্তার ঘটবে। তালেবান বলেছে যে তারা আইএসের কয়েক ডজন সদস্যকে গ্রেপ্তার করেছে এবং ধারণা করা হচ্ছে যে তারা এই গ্রুপের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অন্যদের হত্যা করেছে, কিন্তু তারা প্রকাশ্যে আইএসের হুমকিকেও খর্ব করেছে।

    অনেক আফগান আশা করেছিল যে তালেবানদের দখল অন্তত স্বৈরাচারী যুগ হলে আরো শান্তিপূর্ণ হবে। কিন্তু আইএস তালেবানদের উন্নত নিরাপত্তার প্রতিশ্রুতির জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় ঘটনাটি নিশ্চিত করে বলেন, শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে হতাহতের খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ঘটনা তদন্তে একটি বিশেষ টিম ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি।

    সূত্র: বিবিসি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ