ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১ জন রোগীর মৃত্যু

     শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১ জন রোগীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ১ জন রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলো ২৯ জন রোগী।

    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষার রিপোর্টে ২.৮৯ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

    হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৮ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ্য হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৮ জন রোগী। ওই সময়ে নানা উপসর্গ নিয়ে ৬ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হযেছেন। বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১ জন রোগীর। শুক্রবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৯ জন রোগী।

    এর আগে গত বৃহস্পতিবার ৩ জন, বুধবার কেউ মারা যায়নি, গত মঙ্গলবার ১ জন, সোমবার ৩ জন, রবিবার ৮ জন, শনিবার ৩ জন এবং গত শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়।

    গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত ৭ হাজার ২শ ৭৯ রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ ৭ জনের মৃত্যু হয়েছে।

    এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত বৃহস্পতিবার রাতে নমূনা পরীক্ষার সব শেষ রিপোর্টে ১৩৮ জনের মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২.৮৯ ভাগ।

    এর আগে গত বুধবার ১৬.৩০ ভাগ, মঙ্গলবার ১.৪৩ ভাগ, সোমবার ৩.৫৯ ভাগ, রবিবার ৪.৮১ ভাগ, শনিবার ৮.০৪ ভাগ এবং গত শুক্রবার ৬.৪৫ ভাগ করোনা শনাক্ত হয়।

    গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বনি¤œ ১.১১ ভাগ এবং গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ