ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • আগৈলঝাড়ায় গাছের নিচে চাপা পরে শ্রমিকের মৃত্যু

     আগৈলঝাড়ায় গাছের নিচে চাপা পরে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

    আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাকাল গ্রামের খোরশেদ ফকিরের ছেলে দুই সন্তানের জনক ইলিয়াস ফকির (২৮) গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পরে আহত হয়। পরে স্বজনরা আহত অবস্থায় ইলিয়াসকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

    নিহত ইলিয়াসের ভাই রেজাউল ফকির জানান, আমার ভাই গাছ কাটা শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে। বৃহস্পতিবার বিকেলে গাছ কাটতে গিয়ে গাছটি হঠাৎ তাঁর শরীরের উপর আছরে পরে। তখন আমরা ইলিয়াসকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

    শুক্রবার সকালে আগৈলঝাড়া থানা পুলিশ ইলিয়াস ফকিরের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ