ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মেয়ের জন্য মাছ কিনে ঘরে ফেরা হলো না রিনার

    মেয়ের জন্য মাছ কিনে ঘরে ফেরা হলো না রিনার
    ছবি: প্রতীকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে সিএনজি চাপায় রিনা বেগম (৪০) নামের এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টারি দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

    নিহত রিনা বেগম নথুল্লাবাদের লুৎফর রহমান সড়কের বাসিন্দা সালাম হাওলাদারের স্ত্রী। ঘটনার পর পরই স্থানীয় জনতা ঘাতক সিএনজি চালককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

    তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার স্বজনদের বরাত দিয়ে জানান, ‘ওই নারী মেয়ের জন্য মাছ কিনতে নথুল্লাবাদ বাজারের উদ্দেশে রওয়ানা হন।

    রাস্তা পারাপারের সময় আমতলার মোড় থেকে নথুল্লাবাদের উদ্দেশে দ্রুত গতিতে আসা একটি সিএনজি ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটিকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

    ওসি বলেন, সিএনজি সহ চালক এয়ারপোর্ট থানায় আটক আছে। তাছাড়া নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ