ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ২০২২ সালেই উৎক্ষেপণ হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

    ২০২২ সালেই উৎক্ষেপণ হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২২ সালেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেণের লক্ষ্যে কাজ করছে সরকার। এই তথ্য জানিয়েছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, স্যাটেলাইটের স্বপ্নটা ছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

    বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের দুই বছরপূর্তি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অধিক দাম ও কলরেটের যুগ থেকে প্রধানমন্ত্রী জনগণের জন্য মোবাইল সহজলভ্য করেছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

    এ সময় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, বিগত দুই বছর ধরে টেলিভিশন চ্যানেলগুলোর সাথে কাজ করতে পারা পুরস্কারের মতো। দিনে দিনে সেবার মান উন্নত হয়েছে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে। বিলিং এর বিষয়ে কিছু জটিলতা সৃষ্টি হলেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তা সমাধান হয়েছে। আমরা শুধু সরকারি নির্দেশনায় কাজ করেছি। অস্বস্তিকর পরিস্থিতির জন্য বিএসসিএল এর নিষ্ক্রিয়তা দায়ি।

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডকো সভাপতি অঞ্জন চৌধুরী। দেশীয় স্যাটেলাইটের জন্য সন্তোষ প্রকাশ করেন তিনি। এ ছাড়া এ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস বক্তব্য রাখেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ