ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ তাড়া করলো ইরানের স্পিডবোট

    যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ তাড়া করলো ইরানের স্পিডবোট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    যুক্তরাষ্ট্রের পতাকাধারী একটি জাহাজকে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) স্পিডবোট গতকাল বৃহস্পতিবার তাড়া করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পারস্য উপসাগরে এই ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে। 

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরজিসির বৃহস্পতিবার একটি স্পিডবোট থেকে ধারণকৃত ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের পতাকাধারী একটি জাহাজকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের স্পিডবোট আটকাচ্ছে। ভিডিওটিতে ফার্সি ভাষায় বলতে শোনা যায়, ‘তাদের ধর।’ তবে কখন এই ঘটনা ঘটেছে খবরে সেটা বলা হয়নি।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, গত কয়েক দিনে এমন কোনো ঘটনা ঘটেছে বলে তিনি জানেন না। 

    এছাড়াও ইরানের এলিট ফোর্স কর্তৃক যুক্তরাষ্ট্রের জাহাজ আটকানোর বিষয়ে জানতে চাইলে মার্কিন নৌবাহিনীর অন্যতম মুখপাত্র কমোডর তিমোথি হকিন্স বলেন, গত দুই দিনে ইরানের সঙ্গে কোনো অনিরাপদ মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে এমন তথ্য তিনি জানেন না। 

    আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, এমন এক সময় এই ঘটনা ঘটল যখন পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু উত্তেজনা সমাধান করতে গত এপ্রিল মাস থেকে ভিয়েনায় পাঁচ শক্তিশালী দেশের সঙ্গে ছয় দফা সংলাপে বসেছিল। তবে ওই সংলাপ থেকে চুক্তিতে পৌঁছানোর মতো ফলাফল আসেনি।

    উল্লেখ্য, গত মে মাসে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, হরমুজ প্রণালীতে তাদের একটি যুদ্ধ জাহাজের দিকে ইরানের আটটি দ্রুত গতির স্পিডবোট ধেয়ে আসছিল। তবে ইরান এই ঘটনা অস্বীকার করে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ