ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ভারতের চিড়িয়াখানা থেকে পালিয়েছে চিতাবাঘ, শহরজুড়ে আতংক

    ভারতের চিড়িয়াখানা থেকে পালিয়েছে চিতাবাঘ, শহরজুড়ে আতংক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের চিড়িয়াখানা থেকে পালিয়েছে একটি চিতাবাঘ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই চিতাবাঘটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে আতংক তৈরি হয়েছে। দেশটির  ঝাড়গ্রাম ‘মিনি জু’ পালিয়ে যায় একটি চিতাবাঘ!

    বন অধিদফতর ও পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ঝাড়গ্রাম এবং আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। অন্ধকারের মধ্যেই ‘মিনি জু’ এবং আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছেন বনকর্মীরা।

    মাইক-প্রচার করে ঝাড়গ্রাম শহরের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্কবার্তা জানিয়েছে প্রশাসন।

    মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, ‘ডিয়ার পার্ক (মিনি জু) খাঁচা থেকে একটি চিতাবাঘ পালিয়ে গিয়েছে। সর্তক থাকুন সাবধানে থাকুন। যদি ওই ধরনের কোনও জন্তু দেখতে পান তাহলে ঝাড়গ্রাম থানায় বা বন দফতরে খবর দিন।’

    সতর্কবার্তা জারি করা হয়েছে ঝাড়গ্রাম লাগোয়া পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়াতেও।

    রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় বলেন, ‘ঝাড়গ্রাম ‘মিনি জু’র বাসিন্দা দু’টি চিতাবাঘের মধ্যে একটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ খাঁচা থেকে পালিয়ে যায়। এই খাঁচার জালে কিছু মেরামতির কাজ হচ্ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মেরামতিতে ত্রুটির কারণে কিছুটা ফাঁক থেকে গিয়েছিল। সেখান থেকেই চিতাবাঘটি পালিয়ে যায়। তার সন্ধানে এলাকায় তল্লাশি চালাচ্ছেন বন দফতরের আধিকারিক এবং কর্মীরা।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ