ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • শাহরুখের ছেলেকে ১৪ দিন হাজতে রাখার নির্দেশ

    শাহরুখের ছেলেকে ১৪ দিন হাজতে রাখার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজকের শুনানিতে হয়তো জামিন পাবেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান- অনেকেই এমনটি ধারণা করেছিলেন। কিন্তু সেটা হয়নি। ১৪ দিনের জন্য আরিয়ানকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে মুম্বাই আদালত। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আইনজীবীর দাবি মতো আরিয়ানসহ বাকি আটকদের তাদের হেফাজতে রাখার আর্জি খারিজ করে দেয় আদালত।

    বিচারপতি দাবি করেন, এনসিবি তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য যথেষ্ট সময় পেয়েছেন। আর প্রয়োজন নেই। এরপরেই আরিয়ানদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। তবে সঙ্গে সঙ্গে আরিয়ানদের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ নিযুক্ত আইনজীবী। সেই অন্তর্বর্তী জামিনের শুনানি হবে আগামীকাল শুক্রবার সকাল ১১টায়।

    বৃহস্পতিবার (৭ অক্টোবর) পর্যন্ত আরিয়ানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। চারদিন এই কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার রুদ্ধদ্বার কক্ষে কাটিয়েছেন আরিয়ান। চলেছে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা করেছেন শাহরুখপুত্র। তবে তার কাছ থেকে কোনো মাদক মেলেনি।

    শাহরুখ খানের ছেলের আইনজীবী জানান, আরবাজ এবং অচিতের কাছ থেকে খুব অল্প পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। মানশিন্ডে জানিয়েছেন, তাদের সঙ্গে আরিয়ানের পরিচয় আছে। কিন্তু সেই পার্টিতে আরিয়ান কারও থেকে মাদক সংগ্রহ করেননি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ