ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন

    বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর কার্যনির্বাহী সদস্য মো. মোশারফ হোসেন এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে ।

    বৃহস্পতিবার বেলা ১২ টায়  নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে জানাজার অনুষ্ঠিত হয়। এর আগে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সামনে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। পরে তার মরদেহ নিজ বাড়ি বাউফলে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

    দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর কার্যনির্বাহী সদস্য মো. মোশারফ হোসেন । সম্প্রতি তাকে বরিশাল নগরীর ইশ্বরবসু রোডের বাসায় আনা হলে আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ