ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  •    ঝালকাঠিতে ৫ টাকায় কেনাকাটা 

       ঝালকাঠিতে ৫ টাকায় কেনাকাটা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা ১০০ পরিবারের (টার্গেট) মধ্যে ঝালকাঠির কৃষ্ণকাঠিতে স্বপ্নপূরন সমাজকল্যান সংস্থার (এসএসএস) পক্ষ থেকে একটি ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। এ আয়োজনে ৫ টাকার কেনাকাটা নামের একটি কুপন বিক্রি হচ্ছে। আর এ কুপনের মাধ্যমে অসহায় নিন্ম ও মধ্যবিত্ত পরিবারগুলো ইফতারের জন্য ১০ ধরনের পণ্য নিতে পারবে।

    করোনা মহামারিতে যারা কর্মহীন হয়ে, না পারছে কারো কাছে চাইতে, না পারছে সারাদিন রোজা রেখে স্ত্রী সন্তানদের নিয়ে দু’বেলা দু’মুঠো স্বাচ্ছন্দ্যে খেতে। তাদের জন্য এসএসএস এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এতে তারা কেউ ভাববে না যে তারা দান গ্রহণ করছে, কিংবা অনুগ্রহ নিয়েছে।

    স্বপ্নপূরণ সামজকল্যাণ সংস্থার সভাপতি রিয়াজ খান অশ্রু জানান, ৫ টাকার টোকেন নিলে আমরা সংস্থার মাধ্যমে প্রত্যেককে ১কেজি তেল, ২কেজি পেয়াজ, ১কেজি মশুরে ডাল, ২কেজি ছোলা, ১কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১কেজি খেজুর, ৩কেজি আলু, ১কেজি চিড়া, ৫ কেজি চাল,১টি মাস্ক দিয়ে থাকি।

    প্রথম রমজানে ২০ জন ইমাম-মুয়াজ্জিনকে দিয়ে ৫ টাকার কুপনে ইফতার বিতরণ শুরু করেছি। ইতিমধ্যে ৭৬ জনকে কুপনের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেক ক্রেতা হোম ডেলিভারি অথবা কুপন জমা দিয়ে তাদের ক্রয়কৃত পণ্য নিচ্ছেন।

    আগামী শুক্রবারের মধ্যে ১শ জনকে দেয়া সম্পন্ন হবে। অবশ্যই নির্দিষ্ট সামাজিক নিরাপত্তা ( ৩ফুট দূরত্ব) বজায় রেখে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

    এছাড়াও সংস্থার পক্ষ থেকে শহরের বিভিন্ন মসজিদের ওযু খানায় সাবান ও জনসচেতনতায় লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।

    এতে কাজ করছেন সংস্থার সদস্য- সুমন সমাদ্দার, হাসানুজ্জামান হিরা, জামাল, মিজান, রানা, এসএম সিরাজুল ইসলাম মোল্লা, নজরুল ইসলাম নান্নু, নুরুল ইসলাম, আল আমিনসহ সকল সদস্যবৃন্দ। সহায়তা করছেন আমিনুল ইসলাম লিটন তালুকদার, সাখাওয়াত হোসেন মিলা, তানভীর হায়দার শাওন, জানে আলম জনি, মু. আল আমিন বাকলাই, ছবির হোসেন, ইউনুচ খান, হাসানুজ্জামান হিরা, রুহুল আমীন লস্কর, আল আমিন হাওলাদার, আশা মল্লিক, সোহেল রানা। উল্লেখ্য, গত বছরও করোনা মহামারিতে ৫টাকার কেনাকাটা কর্মসূচী সফলভাবে সম্পন্ন করায় সচেতনমহলে প্রশংসিত হয়েছে স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থা।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ