ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ব‌রিশাল জেনা‌রেল হাসপাতাল একদমই নেগ‌লে‌টেড: পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী

    ব‌রিশাল জেনা‌রেল হাসপাতাল একদমই নেগ‌লে‌টেড: পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী ও ব‌রিশাল সদর আস‌নের সংসদ সদস‌্য জা‌হিদ ফারুক ব‌লে‌ছেন, ব‌রিশাল জেনা‌রেল হাসপাতাল একদমই নেগ‌লে‌টেড হ‌য়ে গে‌ছে। এখা‌নে যে চি‌কিৎসকবৃন্দ র‌য়ে‌ছে তা‌দের হয়‌তো পু‌রো‌নো বি‌ল্ডিং এর উপর মায়া না থাকায় জেনা‌রেল হাসপাতা‌লের এই অবস্থা।

    বৃহস্প‌তিবার দুপু‌রে ব‌রিশাল জেনা‌রেল হাসপাতা‌লের কনফা‌রেন্স রু‌মে হাসপাতাল ব‌্যবস্থাপনা ক‌মি‌টির নিয়‌মিত সভায় এসব কথা ব‌লেন প্রতিমন্ত্রী।

    এসময় তি‌নি আরও ব‌লেন, জেনা‌রেল হাসপাতালের ম‌্যা‌নেজ‌মেন্ট নি‌য়ে ব‌রিশাল বাসীর স‌ন্দেহ র‌য়ে‌ছে। এটা ঠিক ভা‌বে চল‌ছে না, প‌রিষ্কার প‌রিচ্ছন্নতার ঠিক নেই, ডাক্তা‌রের কম‌তি আ‌ছে। রোগী‌দের ঠিকমত চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে না। প্রতি সপ্তা‌হে মি‌টিং হওয়া দরকার, আ‌মি চেষ্টা কর‌বো এই হাসপাতাল যেন মানসম্মত হাসপাতাল হয়, এই হাসপাতাল থে‌কে যা‌তে জনগন উপকৃত হয় এবং জনগন যা‌তে স‌ঠিক সেবা পায় সেই ব‌্যবস্থা কর‌বো‌।

    সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে ব‌রিশাল জেলা প্রশাসক মো. জসীম উ‌দ্দিন হায়দার, সি‌ভিল সার্জন ডা: ম‌নোয়ার হো‌সেন, জেনা‌রেল হাসপাতা‌লের আরএমও মলয় কৃষ্ণ বড়াল সহ হাসপাতাল ব‌্যবস্থা ক‌মি‌টির সদস‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ