ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বেহাল দশা নলছিটি উপজেলা হাসপাতালটির

     বেহাল দশা নলছিটি উপজেলা হাসপাতালটির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই রোগাক্রান্ত। বেহাল দশায় চলছে ৫০ শয্যার এই হাসপাতালটি। 

    বিভিন্ন সমস্যা থাকায় উন্নত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না উপজেলাবাসী। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা প্রতিদিনই পড়ছেন চরম ভোগান্তিতে। 

    সরেজমিনে দেখা গেছে,পুরাতন ভবণটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে,  আলট্রাসনো মেশিন থাকলে এখন পযন্ত চালু হয়নি, ইসিজি মেশিন, ডেন্টাল চিকিৎসার সরঞ্জাম নাই। 

    জর”রি বিভাগে নাই চেয়ার টেবিল,এছাড়াও চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী সহ নাই পর্যাপ্ত ফ্যান।একটি জেনারেটর থাকলেও তেলের বরাদ্দ না থাকায় তা ব্যবহার হচ্ছে না। 

    রাতে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালে ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়।নাই কোন ঝাড়ুদার ও পরিচ্ছন্নতাকর্মী। টয়লেটগুলো নোংরা যা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। রোগীদের ভোগান্তির যেন কোন শেষ নেই। 

    স্থানীয়রা জানান, এখানে আধুনিক প্রযুক্তি থাকলেও তা ব্যবহার করা হচ্ছে না। যার কারনে উপজেলার মানুষদের চিকিৎসা সেবা নিতে নানান ভোগান্তির শিকার হতে হচ্ছে। রোগীদের পরীক্ষা করাতে হয় বাইরে থেকে। এছাড়াও হাসপাতাল থেকে তেমন কোন ঔষধ আমরা পাচ্ছি না।       
    স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুনীবুর রহমান জুয়েল জানান, আমাদের হাসপাতালে বেশ কিছু সমস্যা রয়েছে এগুলো সমাধান হলে আমরা উন্নত সেবা দিতে পারবো। 

    এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলি পারভীন  জানান, কমপ্লেক্সটিতে  যে সমস্যা রয়েছে সিভিল সার্জন স্যার নিজ থেকে খোঁজ নিচ্ছেন। এবং সমস্যা সমাধানের ব্যবস্থা নিচ্ছেন।    


    সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী জানান, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সমস্যা গুলো রয়েছে তা সমাধানের জন্য আমরা বার-বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছি।আশা করি অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ